তারেক রহমান হ্যাঁ ভোট দিলেও ছাত্রদল না ভোট দিবে বলে মন্তব্য করেননি ছাত্রদল সভাপতি রাকিব

সম্প্রতি সামাজিক যোগাযোগ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘তারেক রহমান হ্যাঁ ভোট দিলেও ছাত্রদল না ভোট দিবে’। এরূপ পোস্ট প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘তারেক রহমান হ্যাঁ ভোট দিলেও ছাত্রদল না ভোট দিবে: ছাত্রদল নেতা রাকিব’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমান হ্যাঁ ভোট দিলেও ছাত্রদল না ভোট দিবে’ শীর্ষক মন্তব্য করেননি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘ এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনও পোস্টকে সিরিয়াসলি নেবেন না’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক (,,) ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, রাকিবুল ইসলাম রাকিব ‘তারেক রহমান হ্যাঁ ভোট দিলেও ছাত্রদল না ভোট দিবে:’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: