আর্মি-পুলিশের সার্বক্ষণিক প্রটেকশন চাননি নাহিদ, ভুয়া মন্তব্য প্রচার 

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে এ বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয়, নাহিদ ইসলাম “আমাদের পরবর্তী সকল কর্মসূচির জন্য সার্বক্ষণিক আর্মি এবং পুলিশ প্রটেকশন দিতে হবে, এভাবে পারতেসিনা আমরা।” শীর্ষক মন্তব্য করেছেন।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন টিকটকে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম আর্মি ও পুলিশের সার্বক্ষণিক প্রটেকশন চেয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। এটি ‘Bengali Steam’ নামের একটি সার্কাজম পেজ থেকে ছড়ানো ভুয়া ফটোকার্ড।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, এই ঘটনার বিষয়ে তার দেওয়া বক্তব্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তীতে ফটোকার্ডটির বামপাশের উপরের দিকে দেখতে পাওয়া ‘Bengali Steam’ লেখা সংবলিত লোগোটির সূত্র ধরে অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৬ জুলাই রাত ১১ টা ১৭ মিনিটে প্রচারিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট (, , ) পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, নাহিদ ইসলামকে উদ্ধৃত করে সমাবেশে আর্মি ও পুলিশ প্রটেকশন প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: