তারেক রহমানের কাছে রিকশাচালক সুজনের ‘পারমাণবিক বোমা’ চাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, জুলাই অভ্যুত্থানের আলোচিত রিকশাচালক সুজন ‘তারেক রহমানকে বলছি দরকার হলে আমরা একবেলা কম খাবো, কিন্তু আমাদের পারমাণবিক বোমা লাগবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রিকশাচালক সুজনের পারমাণবিক বোমা বিষয়ক আলোচিত মন্তব্য করার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় দেখা যায়, পোস্টগুলোতে তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ নেই। কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে রিকশাচালক সুজনের এমন মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে রিকশাচালক সুজনের এমন মন্তব্যের দাবিটি ভুয়া।

সুতরাং, আলোচিত রিকশাচালক সুজন ‘তারেক রহমানকে বলছি দরকার হলে আমরা একবেলা কম খাবো, কিন্তু আমাদের পারমাণবিক বোমা লাগবো।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
Share: