ছাত্রদের রাজনীতি যুক্ত হওয়া প্রসঙ্গে নজরুল ইসলাম খানের মন্তব্য দাবিতে করার দৈনিক সকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাথে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সকালের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নজরুল ইসলাম খান ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাঘে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেননি এবং দৈনিক সকালও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দৈনিক সকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক সকালের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘০১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে দৈনিক সকাল এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, দৈনিক সকালের ফেসবুক পেজে গত ০১ জানুয়ারিতে ‘নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত তারিখ ডিজাইন ও ছবির মিল রয়েছে। দৈনিক বাংলা এর মূল ফটোকার্ডটিতে ‘নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাঘে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান – নজরুল’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক সকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে উদ্ধৃত করে ‘ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাথে যুক্ত, তাই নির্বাচনে যুক্ত না করার আহ্বান’ শিরোনামে দৈনিক সকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Dainik Sokal : Facebook Post
- Rumor Scanner’s analysis

