জরিপে হাতপাখা প্রতীক এগিয়ে দাবিতে তিন গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জরিপগুলোতে এগিয়ে যাচ্ছে ‘হাতপাখা’ প্রতীক’, ‘স্থানীয় জরিপগুলোতে উন্নতি হাতপাখা প্রতীকের’ ও ‘জনমত জরিপে সবার শীর্ষে ‘হাতপাখা’ অন্যান্য প্রতীককে পেছনে ফেলে বড় চমক!’ শিরোনামে একাত্তর টিভি, আমার দেশ ও আরটিভির ডিজাইন সংবলিত তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত একাত্তর টিভির ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
আমার দেশের ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
আরটিভির ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জরিপগুলোতে এগিয়ে যাচ্ছে ‘হাতপাখা’ প্রতীক’ শিরোনামে একাত্তর টিভি, ‘স্থানীয় জরিপগুলোতে উন্নতি হাতপাখা প্রতীকের’ শিরোনামে আমার দেশ ও ‘জনমত জরিপে সবার শীর্ষে ‘হাতপাখা’ অন্যান্য প্রতীককে পেছনে ফেলে বড় চমক!’ শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভি, একাত্তর টিভি ও আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
ফটোকার্ড যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
একাত্তর টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, একাত্তর টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ড যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ড যাচাই ৩
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আরটিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং,‘জরিপগুলোতে এগিয়ে যাচ্ছে ‘হাতপাখা’ প্রতীক’ শিরোনামে একাত্তর টিভি, ‘স্থানীয় জরিপগুলোতে উন্নতি হাতপাখা প্রতীকের’ শিরোনামে আমার দেশ এবং ‘জনমত জরিপে সবার শীর্ষে ‘হাতপাখা’ অন্যান্য প্রতীককে পেছনে ফেলে বড় চমক!, শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ekattor: Facebook Page
- Ekattor tv: Website
- Ekattor TV: Youtube
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Rtv- Facebook Page
- Rtv- Website
- Rtv- YouTube Channel
- Rumor Scanner’s Analysis

