শফিকুল ইসলাম মাসুদ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন দাবিতে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন’ ও ‘শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ছাড়ার গুঞ্জন উঠেছে। জামায়াত আমীরের শরীয়া বিরোধী বক্তব্যের পর এই গুঞ্জন চরমোনাই পীরের দলে নাকি অনা অন্য কোনো দলে যাচ্ছেন মাসুদ!’ শিরোনামে একাত্তর টিভি ও জনকণ্ঠের ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত একাত্তর টিভির ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

জনকণ্ঠ ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন’ শিরোনামে একাত্তর টিভি ও ‘শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ছাড়ার গুঞ্জন উঠেছে। জামায়াত আমীরের শরীয়া বিরোধী বক্তব্যের পর এই গুঞ্জন চরমোনাই পীরের দলে নাকি অনা অন্য কোনো দলে যাচ্ছেন মাসুদ!’ শিরোনামে জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভি ও জনকণ্ঠের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

একাত্তর টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, একাত্তর টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে জনকণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, জনকণ্ঠের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন’ শিরোনামে একাত্তর টিভি ও ‘শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ছাড়ার গুঞ্জন উঠেছে। জামায়াত আমীরের শরীয়া বিরোধী বক্তব্যের পর এই গুঞ্জন চরমোনাই পীরের দলে নাকি অনা অন্য কোনো দলে যাচ্ছেন মাসুদ!’ শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: