প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে জুয়ার ভুয়া বিজ্ঞাপন প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘Crazy Time’ নামক অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে ‘CRAZY TIME’ নামক অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলতে দেখা গেছে। ড. ইউনূসের বক্তব্যের পাশাপাশি ‘BANGER casino’ নামক একটি অ্যাপ এবং সেখান থেকে ‘CRAZY TIME’ নামক অ্যাপ প্রদর্শিত হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘CRAZY TIME’ নামের জুয়ার অ্যাপের মাধ্যমে টকা উপার্জনের কথা বলেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজটি অনুসন্ধানে ভিডিওতে ব্যবহৃত ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৯ আগস্ট ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন | Dr. Yunus Speech | Jamuna TV’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এটির সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণের ফুটেজ। উক্ত ভাষণে তিনি ‘CRAZY TIME’ অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ দুটি সম্পর্কে যা জানা যায়

Vegas Luckপেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজ ২০১৯ সালের ০২ মে তৈরি করা হয়েছে। পেজটি ভিয়েতনাম থেকে ৪ জন, বাংলাদেশ থেকে ১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ১ জন মোট ৬ জন ব্যক্তি পরিচালনা করে থাকেন। এছাড়া, পেজটি পর্যলোচনা করে দেখা যায়, পেজটিতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে।

Winning Life’ পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজ ২০২০ সালের ১৪ আগস্ট তৈরি করা হয়েছে। এই পেজটিতেও উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ভুয়া জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (,) প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ‘CRAZY TIME’ নামক জুয়ার অ্যাপে বিনোয়োগ করে অর্থ উপার্জনের করার কথা বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

Share: