সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘শেখ মুজিব শুধু আ.লীগের নয়,পুরো বাংলাদেশের নেতা,তার অসম্মান হয় এমন কিছু বিএনপি করবেনা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ মুজিবের অসম্মান হয় এমন কিছু বিএনপি করবেনা’ শীর্ষক মন্তব্য করেননি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, হুমায়ুন কবির এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবিরের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে নানা গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনি বলেছেন ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়া, দখলবাজিসহ এরূপ অপকর্মকারীদের হুঁশিয়ারিসহ নানা বিষয়ে নানাসময়ে তাকে বক্তব্য দিতে দেখা যায়। তবে কোথাও হুমায়ুন কবিরকে ‘শেখ মুজিবের অসম্মান হয় এমন কিছু বিএনপি করবেনা’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, ‘শেখ মুজিবের অসম্মান হয় এমন কিছু বিএনপি করবেনা’ শীর্ষক মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- BSS News – ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: হুমায়ুন কবির
- Times of India – Hindu extremism and … ‘: Big remark on India ties by adviser of BNP chairman Tarique Rahman after Bangladesh win


