উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ গত ১ জুন বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়, যেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরিহিত অবস্থায় তোফায়েল আহমেদের ছবির সামনে দাঁড়িয়ে শোক প্রকাশ করছেন।
উক্ত দাবিতে ছবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার তোফায়েল আহমেদের ছবির সামনে দাঁড়িয়ে শোক প্রকাশের চিত্রটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ছবি।
ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম বা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।
ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং এটি তৈরিতে গুগলের Gemini 3 এআই মডেল ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।
সুতরাং, তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশের দৃশ্য হিসেবে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Verify AI
- Hive Moderation: Hive Detect AI


