জুলাই আন্দোলনে ‘পুলিশ হত্যার খুনিদের’ বিচার করা হবে বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘নির্বিচারে জুলাই আন্দোলনের যত পুলিশ হত্যা করা হয়েছে তার সঠক তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হবে’ শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ‘নির্বিচারে জুলাই আন্দোলনের যত পুলিশ হত্যা করা হয়েছে তার সঠক তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে। তবে তারিখ উল্লেখ নেই। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, যমুনা টিভির ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একি ছবি সংবলিত প্রচারিত ডিজাইনের হুবহু ফরম্যাটে ‘নতুন মন্ত্রীসভা সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি বিশ্লেষণে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়। এছাড়া মূল ফটোকার্ডটি ছিল মূলত নতুন মন্ত্রিসভার পরিচিতিমূলক কনটেন্ট। এই ডিজাইনে যমুনা টিভি কোনো নিউজ ফটোকার্ড প্রকাশ করেনি।

অর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘নির্বিচারে জুলাই আন্দোলনের যত পুলিশ হত্যা করা হয়েছে তার সঠক তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: