শেখ হাসিনা ফিরবে দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “দিন দিন বাড়ছে আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনা ফিরবে” শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘দিন দিন বাড়ছে আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সম্প্রতি এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভি এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই

আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে, দেশীয় গণমাধ্যম “Just News BD” এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনের বর্ণনা থেকে জানা যায়, এটি ২০২৩ সালে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার দৃশ্য 

সুতরাং, ‘দিন দিন বাড়ছে আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনা ফিরবে’ দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: