তৌহিদ আফ্রিদির নাম জড়িয়ে ‘এ বছর ঈদে কাপড় কে দেবে’ শিরোনামে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি “এ বছর আমাগো ঈদে কাপড় কেডা দেবে? আগে আফ্রিদিরা দিতো” শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “এ বছর আমাগো ঈদে কাপড় কেডা দেবে? আগে আফ্রিদিরা দিতো” শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি । প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে, এতে যমুনা টিভির লোগো এবং ওয়েবসাইট ঠিকানা দেখা যায়। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, “এ বছর আমাগো ঈদে কাপড় কেডা দেবে? আগে আফ্রিদিরা দিতো” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Jamuna Television: ফেসবুক পেজে
- Jamuna Television: ওয়েবসাইট
- Jamuna Television: ইউটিউব চ্যানেলে
- Rumor Scanner’s analysis

