রাজশাহীতে আ.লীগের মিছিল দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

গত ১৭ মার্চ “রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে রুপ নিলো বিশাল বড় মিছিলে আওয়ামীলীগ ফিরছে” শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে রুপ নিলো বিশাল বড় মিছিলে আওয়ামীলীগ ফিরছে” শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি নিয়েও অনুসন্ধান করা হয়। এতে দেখা যায়, ছবিটির সঙ্গে ২০২৩ সালের ২৯ জানুয়ারি অনলাইন পোর্টাল ভালো সংবাদে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির মিল রয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেদিন রাজশাহীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাওয়ার দৃশ্যের।

সুতরাং, “রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে রুপ নিলো বিশাল বড় মিছিলে আওয়ামীলীগ ফিরছে” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র

Share: