‘বিএনপি নির্বাচনে হারলে দেশ আফগানিস্তান হবে’ শিরোনামে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার   

সম্প্রতি অনলাইনে রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ছবির সংযুক্তিসহ ‘নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত ফটোকার্ড ইউটিউব ভিডিওর থাম্বনেলে সংযুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপিকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘বিএনপি নির্বাচনে হারলে দেশ আফগানিস্তান হবে’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: