‘আফ্রিদির প্রতি অবিচার করা হচ্ছে’ শীর্ষক মন্তব্য করেননি নাহিদ ইসলাম, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘আফ্রিদির প্রতি অবিচার করা হচ্ছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আফ্রিদির প্রতি অবিচার করা হচ্ছে- নাহিদ ইসলাম’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকলেও তারিখ উল্লেখ নেই। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।
কিওয়ার্ড সার্চ নাহিদ ইসলামকে তৌহিদ আফ্রিদির বিষয়ে সম্প্রতি কোনো মন্তব্য করার খবর পাওয়া যায়নি।
সুতরাং, ‘আফ্রিদির প্রতি অবিচার করা হচ্ছে- নাহিদ ইসলাম’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jamuna tv – Facebook Page
- Jamuna tv – Website

