নির্বাচনের আগেই তারেক রহমানের বাস চুরি করলো শফিকুর রহমান দাবিতে যমুনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘নির্বাচনের আগেই তারেক রহমানের বাস চুরি করলো শফিকুর রহমান ’ শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘নির্বাচনের আগেই তারেক রহমানের বাস চুরি করলো শফিকুর রহমান’ শিরোনামে যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগোর উপস্থিতি রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারিতে ‘বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির’ তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম, তারিখ, ডিজাইন ও ছবির মিল রয়েছে। যমুনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘নির্বাচনের আগেই তারেক রহমানের বাস চুরি করলো শফিকুর রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভি এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘নির্বাচনের আগেই তারেক রহমানের বাস চুরি করলো শফিকুর রহমান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: