নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ বিষয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গেল জানুয়ারি মাসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবির সংযুক্তিসহ “নিজের ভাড়াটে কর্মি দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের উপরে দোষ চাপালেন নাসিরুদ্দিন পাটোয়ারী” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘নিজের ভাড়াটে কর্মি দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের উপরে দোষ চাপালেন নাসিরুদ্দিন পাটোয়ারী’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jamuna TV- Facebook Page
- Jamuna TV- Website
- Jamuna TV- YouTube Channel

