‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে’ শিরোনামে জামায়াত আমীরকে উদ্ধৃতি দিয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে: শফিকুর রহমান” শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে: শফিকুর রহমান” শিরোনামে যমুনা টিভির কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।


উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সঙ্গে “চাঁদাবাজদেরও কর্মসংস্থান করবে জামায়াত” শিরোনামে এটিএন নিউজে প্রচারিত একটি বক্তব্যের ভিডিও ফুটেজের মিল লক্ষ্য করা যায়। ওই বক্তব্যেও জামায়াত আমীর এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে: শফিকুর রহমান” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: