‘জামায়াতের কোনো অপরাধের দায় নেবে না এনসিপি, জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের’ শিরোনামে যুগান্তরের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

অন্তত ১১ ফেব্রুয়ারি রাত থেকে ‘জামায়াতের কোনো অপরাধের দায় নেবে না এনসিপি, জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরের নাম ও লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতের কোনো অপরাধের দায় নেবে না এনসিপি, জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের’ দাবিতে যুগান্তর এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুগান্তরের ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে যুগান্তরের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১১ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ থাকতে দেখা যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিতে উক্ত তারিখে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পত্রিকাটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার সূত্রে জানা যায়, ছবিটি জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানাতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির গত বছরের ১৬ অক্টোবরের সংবাদ সম্মেলনের ছবি।
সুতরাং, ‘জামায়াতের কোনো অপরাধের দায় নেবে না এনসিপি, জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের’ শিরোনামে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Jugantor – Facebook Page
- Jugantor – Website
- BBC Bangla – তিনটি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি
- Rumor Scanner’s analysis

