সর্বোচ্চ সম্মান নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “সুখবর সুখবর সর্বোচ্চ সম্মান নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা,রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম।” শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘সুখবর সুখবর সর্বোচ্চ সম্মান নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা,রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম।’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, প্রকৃতপক্ষে, কালবেলার ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে ফন্ট ও লেখার ডিজাইনে পার্থক্য দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালবেলার ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং,‘সুখবর সুখবর সর্বোচ্চ সম্মান নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা,রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম।’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

