‘১৯৭৫ জিয়াউর রহমানকে জন্ম দিয়েছে, ২০২৪ আমাকে’ তারেক রহমানকে উদ্ধৃত করে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “১৯৭৫ জিয়াউর রহমান কে জন্ম দিয়েছে আর ২০২৪ আমাকে জন্ম দিয়েছে” শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে উক্ত বক্তব্যটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে উপস্থাপন করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “১৯৭৫ জিয়াউর রহমান কে জন্ম দিয়েছে আর ২০২৪ আমাকে জন্ম দিয়েছে” শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৩ জানুয়ারি ২০২৬’ উল্লেখ রয়েছে।

এরই সূত্র ধরে কালের কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল পাওয়া যায়।

এছাড়া, অন্য কোনো মাধ্যমেও তারেক রহমানকে উদ্বৃতি দেওয়া দাবিকৃত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমানকে উদ্বৃতি দিয়ে “১৯৭৫ জিয়াউর রহমান কে জন্ম দিয়েছে আর ২০২৪ আমাকে জন্ম দিয়েছে” শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: