জারার ওষুধ খেয়ে এনসিপির অনেকে পুরুষত্ব হারিয়েছেন দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘ বিপাকে পড়েছেন তাসনিম জারা ডা. জারার ওষুধ খেয়ে এনসিপির অনেকেই পুরুষত্ব হারিয়েছেন’ শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বিপাকে পড়েছেন তাসনিম জারা। ডা. জারার ওষুধ খেয়ে এনসিপির অনেকেই পুরুষত্ব হারিয়েছেন’ শিরোনামে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৯ ডিসেম্বর, ২০২৫’ উল্লেখ রয়েছে।

এরই সূত্র ধরে কালের কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। এছাড়া কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে ‘বিপাকে পড়েছেন তাসনিম জারা’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে কালের কণ্ঠের মূল ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘বিপাকে পড়েছেন তাসনিম জারা’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিপাকে পড়েছেন তাসনিম জারা ডা. জারার ওষুধ খেয়ে এনসিপির অনেকেই পুরুষত্ব হারিয়েছেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত কালের কণ্ঠের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে গিয়ে ভোটার সিরিয়াল নম্বর সংক্রান্ত প্রশাসনিক জটিলতার মুখে পড়েছেন।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘বিপাকে পড়েছেন তাসনিম জারা ডা. জারার ওষুধ খেয়ে এনসিপির অনেকেই পুরুষত্ব হারিয়েছেন’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: