বরিশাল সিটি কর্পোরেশনের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ‘স্মারক নং: ৫৪২’ উল্লেখ করে গণবিজ্ঞপ্তি নামে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক রুটভিত্তিক ভাড়া নির্ধারণ দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত এই বিজ্ঞপ্তিটি বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে বরিশাল সিটি কর্পোরেশন এর ওয়েবসাইটে সম্প্রতি এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

তবে, ‘Barishal City Corporation’ নামক ফেসবুক পেজ গত ১৭ এপ্রিল আলোচিত এই বিজ্ঞপ্তির বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে বলা হয়, “বরিশাল সিটি কর্পোরেশন” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা “স্মারক নং: ৫৪২” শিরোনামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক কোনোভাবেই অনুমোদিত নয়।

উল্লেখ্য, উক্ত বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে, যা একটি গুরুতর অপরাধ।

নগরবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল সিটি কর্পোরেশনের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমেই প্রচারিত হয়। অনুগ্রহ করে ভুয়া তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকুন এবং এমন কার্যকলাপ সম্পর্কে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন।

সুতরাং, বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক রুটভিত্তিক ভাড়া নির্ধারণ দাবিতে ইন্টারনেটে একটি বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Barishal City Corporation: Website
  • Barishal City Corporation: Facebook Post
Share: