তাসনিম জারাকে জড়িয়ে জনকণ্ঠের নামে ‘রমজানে সহবাসের নিয়ম’ শীর্ষক সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘রমজানে সহবাসের নিয়ম’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রমজানে সহবাসের নিয়ম’ শীর্ষক শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জনকণ্ঠেরর একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১০ মার্চ, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১০ মার্চ জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

তবে উক্ত ফটোকার্ডটিতে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

সুতরাং, ‘রমজানে সহবাসের নিয়ম’ শীর্ষক শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র 

  • Janakantha Facebook Page
  • Janakantha Facebook Post
Share: