নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কের সফল অস্ত্রোপচারের পর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি মির্জা আব্বাসকে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গিয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসকে দেখতে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরির মাধ্যমে এই দাবি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, মির্জা আব্বাসের মুখাবয়ব, নাসীরুদ্দীনের হাত ধরার দৃশ্য ইত্যাদি।
পরবর্তীতে, ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না, তা নিশ্চিত হতে রিউমর স্ক্যানার গুগলের শনাক্তকরণ প্রযুক্তি SynthID দিয়ে বিশ্লেষণ করে। এতে দেখা যায়, ছবিটির পুরো অংশ বা কিছু অংশ গুগল এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত হয়ে থাকতে পারে।

অর্থাৎ, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।
সুতরাং, মির্জা আব্বাসকে দেখতে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis

