আইসিসির অলরাউন্ডার ২০২৫ তালিকায় সাকিবের সেরা হওয়ার দাবিটি মিথ্যা 

সম্প্রতি ‘আইসিসির ২০২৫ সালের তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব’ শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ‘আইসিসির ২০২৫ সালের তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব’ শীর্ষক দাবির স্বপক্ষে কোন সত্যতা পাওয়া যায়নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ব্যানারটির সূত্রপাত হিসেবে প্রচারিত ‘Time 24 TV’ নামক ফেসবুক পেজটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার। গত ১৪ মার্চে প্রকাশিত ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল খুঁজে পাওয়া যায়।

তবে ‘#ShakibAlHasan #Time24tv’ ক্যাপশনে করা পোস্টটিতে বিস্তারিত কোনো প্রতিবেদন সংযুক্ত করা হয়নি।

আলোচিত দাবির প্রেক্ষিতে কি-ওয়ার্ড অনুসন্ধানে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইট অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে সর্বশেষ র‍্যাংকিং এ টেস্ট ক্রিকেটে এক নাম্বারে অবস্থানকারী হিসেবে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার নাম উল্লেখ রয়েছে। এছাড়া দ্বিতীয় নাম্বারে সাউথ আফ্রিকার মার্কো জ্যানসেন, তৃতীয়তে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, চতুর্থ নাম্বারে অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স এবং পঞ্চম অবস্থানে সাকিব আল হাসানের নাম রয়েছে।

অর্থাৎ, সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং তালিকা অনুযায়ী সাকিব আল হাসানের সেরা অবস্থানে বা এক নাম্বার অবস্থানে থাকার দাবিটি ভিত্তিহীন।

তাছাড়া, ওয়ান-ডে ইন্টারন্যাশনাল (ODI) অলরাউন্ডার এবং টি-টোয়েন্টি (T 20) অলরাউন্ডার সেকশনে সেরা পাঁচ (Top 5) নাম্বারে সাকিব আল হাসানের নাম খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘Time 24 TV’ নামের একটি ফেসবুক পেজের পোস্টকে সূত্র ধরে ‘আইসিসির ২০২৫ সালের তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব’ শীর্ষক ভিত্তিহীন দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: