সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের লোগো ব্যবহার করে সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে, বিএনপি সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এই অ্যাওয়ার্ড পাচ্ছেন সাইফ আল মাহমুদ, তাশরিক হাসান, তৌফিকুল ইসলাম, তারেক রহমান (আমজনতার দল), ওমর মুন্সী এবং আসিফ সৈকত।
ফেসবুক এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেনি প্রকৃতপক্ষে, দলটির মিডিয়া সেলের নাম-লোগো ব্যবহার করে ভুয়া কার্ডটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ মেলেনি। বিএনপির মূল ফেসবুক পেজ এবং মিডিয়া সেলের পেজেও এ সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। তাছাড়া, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন বলে দাবি করা হয়েছে তাদের ফেসবুক প্রোফাইলেও এ সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি৷
দাবিটির বিষয়ে জানতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এ ধরনের কোনো পুরস্কার ঘোষণা বা বিতরণের ঘোষণা বিএনপি করেনি।
সুতরাং, বিএনপির নামে ‘সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ ঘোষণার ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Statement


