বিএনপি-আওয়ামী লীগ ধানের শীষের ভোট দিতে জোট বেধেছে বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল

সম্প্রতি, বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া’ শীর্ষক মন্তব্য করেননি বরং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ থেকে প্রচারিত তার মন্তব্য সংবলিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এইরকম কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে, তার ফেসবুক পেজে গত ০৪ ফেব্রুয়ারি ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া: মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক বাক্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনামের দুুইটি শব্দ ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মির্জা ফখরুল ইসলামের ফেসবুক একাউন্টের মূল ফটোকার্ডটিতে ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া: মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া: মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত মন্তব্য সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: