বিএনপি-ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জামায়াত আমীরকে উদ্ধৃত করে বার্তা বাজারের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘জামায়েত ইসলাম যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে এর দায় বিএনপি আর ইসলামী আন্দোলনকে নিতে হবে’ শিরোনামে সংবাদমাধ্যম বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়েত ইসলাম যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে এর দায় বিএনপি আর ইসলামী আন্দোলনের নিতে হবে’ শীর্ষক মন্তব্য করেননি শফিকুর রহমান এবং এরূপ শিরোনামে বার্তা বাজারও কোনো ফটোকার্ড প্রচার করেনি। বরং, বার্তা বাজারের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বার্তা বাজারোর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৭ জানুয়ারি, ২০২৬’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৭ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, বার্তা বাজারের ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি ‘নির্বাচনী সফর শুরু করেছেন জামায়াতে আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বার্তা বাজারের মূল ফটোকার্ডটিতে ‘নির্বাচনী সফর শুরু করেছে জামায়াতে আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জামায়েত ইসলাম যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে এর দায় বিএনপি আর ইসলামী আন্দোলনকে নিতে হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বার্তা বাজারেরর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শফিকুর রহমান ‘জামায়েত ইসলাম যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে এর দায় বিএনপি আর ইসলামী আন্দোলনের নিতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Barta Bazar: Facebook Post
- Barta Bazar: Facebook Page
- Barta Bazar: Website

