গণভোটে ফজলুর রহমানের হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার দাবিতে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ‘নেতা রাজাকারের কাছে “বিক্রী” হয়ে গেলেও, আমি “হ্যা” ভোটের পক্ষে থাকতে পারবো না!.. আমার কাছে আমার ধর্ম, আমার দেশ বড়!..’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদভিত্তিক ফেসবুক পেজ দিনরাত নিউজ-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

টিকটকে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দিনরাত নিউজ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ফজলুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দিনরাত নিউজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দিনরাত নিউজের লোগো দেখতে পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্লাটফর্মটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও কোনো গণমাধ্যমেও উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি দিনরাত নিউজের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। এমনকি প্লাটফর্মটির প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের সাথেও আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের ভিন্নতা রয়েছে। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ফজলুর রহমান আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Dinrat News – Facebook Page
  • Rumor Scanner’s Analysis
Share: