আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে হাত-পায়ের রগ কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেননি নুরুল ইসলাম বুলবুল, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ‘আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে হাত-পায়ের রোগ কেটে দেওয়া হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন গণমাধ্যম বিডি টুডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,নুরুল ইসলাম বুলবুল ‘আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে হাত-পায়ের রোগ কেটে দেওয়া হবে’ শীর্ষক মন্তব্য করেননি এব বিডি টুডেও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, বিডি টুডের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে এখন টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘০২ ফেব্রুয়ারী, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২ ফেব্রুয়ারী কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, বিডি টুডের ফেসবুক পেজে গত ২ ফেব্রুয়ারী ‘প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক: নূরুল ইসলাম বুলবুল’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বিডি টুডের মূল ফটোকার্ডটিতে

‘‘প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক: নূরুল ইসলাম বুলবুল’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত শিরোনামের পরিবর্তে ‘আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে হাত-পায়ের রোগ কেটে দেওয়া হবে: নুরুল ইসলাম বুলবুল’ শীর্ষক শিরোনাম যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, বিডি টুডের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে হাত-পায়ের রোগ কেটে দেওয়া হবে: নুরুল ইসলাম বুলবুল’ শিরোনামে বিডি টুডের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: