সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবিসহ ‘১৮ বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, উপজেলা বিএনপি আরেক বিএনপি নেতার গরু চুরি করে ভূরিভোজের আয়োজন’ শিরোনামে চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১৮ বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, উপজেলা বিএনপি আরেক বিএনপি নেতার গরু চুরি করে ভূরিভোজের আয়োজন’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল২৪ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘‘শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘১৮ বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, উপজেলা বিএনপি আরেক বিএনপি নেতার গরু চুরি করে ভূরিভোজের আয়োজন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘১৮ বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান, উপজেলা বিএনপি আরেক বিএনপি নেতার গরু চুরি করে ভূরিভোজের আয়োজন’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Channel24- Facebook Page
- Channel24- Website
- Channel24- YouTube


