হাসনাত আবদুল্লাহর পোস্ট প্রসঙ্গে চ্যানেল২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্ট, ” বঙ্গোপসাগরে ডুবে মরতে চান”” শীর্ষক মন্তব্য কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ করেছেন দাবিতে চ্যানেল২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ এমন কোনো পোস্ট করেননি এবং এবং উক্ত দাবিতে চ্যানেল২৪ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৭ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২৭ ফেব্রুয়ারি “মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্ট, দিলেন ২৪ ঘণ্টার আলটিমেটাম” শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে “মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্ট, দিলেন ২৪ ঘণ্টার আলটিমেটাম” শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ডে “মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্ট, “বঙ্গোপসাগরে ডুবে মরতে চান”” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে থাকা প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এই দাবি জানিয়েছেন।

সুতরাং, “মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্ট, “বঙ্গোপসাগরে ডুবে মরতে চান”” শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: