সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য রুমিন ফারহানা ‘৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগ-এর হাত ধরেই জন্ম বাংলাদেশের,যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে,মাথাউচু করেই থাকবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগ-এর হাত ধরেই জন্ম বাংলাদেশের, যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে,মাথাউচু করেই থাকবে’ শীর্ষক মন্তব্য করেননি রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, রুমিন ফারহানা এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
উল্লেখ্য, রুমিন ফারহানা আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক যুগান্তরের সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আ. লীগ ইস্যুতে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, অভিজ্ঞতা খারাপ ছিল না। তবে আমাদের আগের সংসদগুলো যে রকম- ওয়ান থার্ড অব দ্য পিপুল বা অ্যাটলিস্ট হাফ অব দ্য পিপুল বাইরে রেখে সংসদ চলেছে; এবার আমার কাছে মনে হয়েছে- অ্যাটলিস্ট ওয়ান থার্ড অব পপুলেশনকে বাইরে রেখে এ সংসদ গঠিত হয়েছে। কারণ আওয়ামী লীগের মতো বড় দল এবং বাম দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। দুই দীর্ঘদিনের অনভ্যস্ততায় বেশ কিছু জায়গায় ছোটখাট ভুল হচ্ছিল। যেগুলো না হলে আরেকটু ভালো হতো হয়তো। কারণ এখানে বেশিরভাগই নতুন একদম ফ্রেশ মানুষ। যারা প্রথমবারের মতো সংসদে গেছেন; অনেকে আছেন দীর্ঘ সময় সংসদের বাইরে ছিলেন; তাই আমার মনে হয়েছে সবকিছু খাপ-খাইয়ে নিতে আরেকটু সময় লাগবে।
সুতরাং, রুমিন ফারহানা ‘৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগ-এর হাত ধরেই জন্ম বাংলাদেশের,যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে,মাথাউচু করেই থাকবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jugantor – Facebook Page
- Jugantor – আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা


