বিএনপি ও জামায়াতকে জড়িয়ে আসিফ নজরুলের মন্তব্য দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি ছবি যুক্ত করে ‘দেশের শান্তি নষ্ট করতেছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শিখা উচিত’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, আসিফ নজরুল বলেছেন, ‘দেশের শান্তি নষ্ট করতেছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শিখা উচিত’।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশের শান্তি নষ্ট করতেছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শিখা উচিত’ শীর্ষক মন্তব্য করেননি অধ্যাপক আসিফ নজরুল এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২২ অক্টোবর, ২০২৫ লেখা উল্লেখ পাওয়া যায়।

উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আমার দেশের ফেসবুক পেজে গত ২২ অক্টোবর আসিফ নজরুলের বক্তব্য সংবলিত তিনটি (,,) ফটেকার্ড প্রচার করা হয়েছে। তবে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও অধ্যাপক আসিফ নজরুলের নামে প্রচারিত এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

এছাড়া, আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্টের সন্ধান মেলেনি।

সুতরাং, অধ্যাপক আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘দেশের শান্তি নষ্ট করতেছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শিখা উচিত’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: