ইরানের হামলায় ট্রাম্পের স্ত্রী নিহত হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘ইরানের হামলায় প্রাণ হারালেন ট্রাম্পের স্ত্রী।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরানের হামলায় ট্রাম্পের স্ত্রী প্রাণ হারাননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘Januma tv’ নামের একটি ফেসবুক পেজে গত ২ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Januma tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘মজার পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই পেজটিতে ছবি এবং তথ্য সহ সমস্ত পোস্ট শুধুমাত্র বিনোদন এবং তথ্যমূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়। এটি কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়।।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ইরানের হামলায় ট্রাম্পের স্ত্রী নিহত হওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: