তারেক রহমানকে জড়িয়ে ইএএসডির জরিপ দাবিতে ইত্তেফাকের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘৭০% খাম্বা দখল হয়ে গেছে আপাতত বাকিগুলো নির্বাচনের পর জড়িপ বলছে’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৭০% খাম্বা দখল হয়ে গেছে আপাতত বাকিগুলো নির্বাচনের পর জড়িপ বলছে’ শিরোনামে ইত্তেফাক কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতিপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইত্তেফাকের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইত্তেফাকের লোগো রয়েছে। সেই সূত্র ধরে ইত্তেফাকের ফেসবুক পেজে অনুসন্ধান চালানো হয় কিন্তু সেখানে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইত্তেফাকের ওয়েবসাইটইউটিউব চ্যানেলও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে, ইত্তেফাক কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। পাশাপাশি, উক্ত ফটোকার্ডটিতে ‘জরিপ’ শব্দের বানান ভুল লক্ষ্য করা গেছে, যা সাধারণত গণমাধ্যম ফটোকার্ডে পরিলক্ষিত হয় না।

এছাড়া, ফটোকার্ডটির নিচের ডান কোণে উক্ত জরিপের সূত্র হিসেবে “ইএএসডি” উল্লেখ রয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস (ইএএসডি)-এর এমন কোনো জরিপের অস্তিত্ব নেই। সংস্থার সাম্প্রতিক প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন এবং জামায়াতে ইসলামী পক্ষে জনমত ১৯ শতাংশ। গত ৫ জানুয়ারি ফার্মগেটে ইএএসডির প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদার এই জরিপের ফলাফল তুলে ধরেন। উক্ত জরিপেও ফটোকার্ডে প্রচারিত দাবি বা বিষয়টি কোথাও উল্লেখ পাওয়া যায়নি।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘৭০% খাম্বা দখল হয়ে গেছে আপাতত বাকিগুলো নির্বাচনের পর জড়িপ বলছে’ শিরোনামে ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: