বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে জামায়াতের আমীরকে জড়িয়ে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবে না জামায়াত ডক্টর শফিকুর রহমান’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

উক্ত দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে কালের কন্ঠ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৩ নভেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কন্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরকে উদ্ধৃত করে ‘বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবে না জামায়াত ডক্টর শফিকুর রহমান’ শিরোনামে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 
Share: