‘রাজাকারগিরি ছেড়েছি কিন্তু ট্রেনিং ছাড়ি নাই’ জামায়াত আমীরকে উদ্ধৃতি দিয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “রাজাকারগিরি ছেড়েছি কিন্তু ট্রেনিং ছাড়ি নাই-জামাত আমির” শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রাজাকারগিরি ছেড়েছি কিন্তু ট্রেনিং ছাড়ি নাই-জামাত আমির” শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের অন্য একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠ লোগো এবং এটি প্রকাশের তারিখ ২০ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে : জামায়াত আমির’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, কালের কণ্ঠের প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, “রাজাকারগিরি ছেড়েছি কিন্তু ট্রেনিং ছাড়ি নাই-জামাত আমির” শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: