ডা. খালিদুজ্জামান ভারতে গিয়ে বিজেপি নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন দাবিতে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড প্রচার

গত ০৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খালিদুজ্জামানের ছবি সংযুক্ত করে ‘৫ আগস্টের পরে ভারতে গিয়ে বিজেপি নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান’ শিরোনামে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. খালিদুজ্জামানকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘৫ আগস্টের পরে ভারতে গিয়ে বিজেপি নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: