শেখ হাসিনাকে জড়িয়ে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে ‘দেশের মানুষ আমাকে ছাড়া নির্বাচন করতে চায় সে দেশে যেন আমার লাশটাও না যায়’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনা ‘যে দেশের মানুষ আমাকে ছাড়া নির্বাচন করতে চায় সে দেশে যেন আমার লাশটাও না যায়’ শীর্ষক মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৮ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি ‘আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’ শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ও তারিখ ব্যতীত ডিজাইন ও ছবির মিল রয়েছে। যমুনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’ শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দেশের মানুষ আমাকে ছাড়া নির্বাচন করতে চায় সে দেশে যেন আমার লাশটাও না যায়’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, শেখ হাসিনা ‘যে দেশের মানুষ আমাকে ছাড়া নির্বাচন করতে চায় সে দেশে যেন আমার লাশটাও না যায়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: