‘ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে ভাবতে পারিনি’ শীর্ষক মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে ‘ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে ভাবতে পারিনি’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে ভাবতে পারিনি’ শীর্ষক মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘জানিনা টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘জানিনা টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ফেসবুক পেজএক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, ডোনাল্ড ট্রাম্প ‘ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে ভাবতে পারিনি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: