সাদিক কায়েম ও হাদিকে জড়িয়ে ইলিয়াস হোসেনের নামে ভুয়া ফটোকার্ড

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্ধৃত করে “যাদের ঘিলু আছে তারা বুঝবে কেন সাদিক কায়েমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী ওসমান হাদী। আমি আর বেশি কিছু বলতে চাই না। এটুকুই বলবো একজনকে ফাঁসাতে গিয়ে তুমি নিজেই ফেঁসে গেলে ভাইয়া।” দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন এক্সইনস্টাগ্রামে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির ওপর হামলা ইস্যুতে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জড়িয়ে ইলিয়াস হোসেনের নামে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ইলিয়াস হোসেনও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১২ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডের ফন্টের সূক্ষ্ম অমিল পরিলক্ষিত হয়।

অনুসন্ধানে ইলিয়াস হোসেনের দুইটি ফেসবুক পেজ (, ), অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতে আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।

সুতরাং, ওসমান হাদির ওপর হামলা ইস্যুতে সাদিক কায়েমকে জড়িয়ে ইলিয়াস হোসেনের বক্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: