জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা চেয়েছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া 

সম্প্রতি, “জুলাই গনঅভ্যুত্থানে গনহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শেখ হাসনা” দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রসঙ্গে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৩ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের অমিল পরিলক্ষিত হয়। এছাড়া, ফটোকার্ডে শেখ হাসিনার নামের বানাতে ভুল রয়েছে যা সাধারণত গণমাধ্যমের ফটোকার্ডে লক্ষ্য করা যায় না।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।

সুতরাং, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: