শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জড়িয়ে আসিফ নজরুলের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে সদ্য সাবেক আইন উপদেষ্টা ‘আমি আগে শেখ হাসিনার ভক্ত ছিলাম, এখন বেগম খালেদাজিয়ার ভক্ত। তার পর শেখ হাসিনা ফিরে আসলে আবার তার ভক্ত হয়ে যাবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জড়িয়ে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘০৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ও তারিখ ব্যতীত ডিজাইন ও ছবির মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘ফেসবুক পোষ্টে আসিফ নজরুল আমি আগে শেখ হাসিনার ভক্ত ছিলাম, এখন বেগম খালেদাজিয়ার ভক্ত। তার পর শেখ হাসিনা ফিরে আসলে আবার তার ভক্ত হয়ে যাবো।’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘আমি আগে শেখ হাসিনার ভক্ত ছিলাম, এখন বেগম খালেদাজিয়ার ভক্ত। তার পর শেখ হাসিনা ফিরে আসলে আবার তার ভক্ত হয়ে যাবো’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Share: