‘জামায়াত সরকার গঠন করবে বলেছে যে ১৩ টা দেশের রাষ্ট্রদূত’ শিরোনামে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া  

সম্প্রতি, “জামায়াত সরকার গঠন করবে বলেছে যে ১৩ টা দেশের রাষ্ট্রদূত” দাবিতে এনটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত সরকার গঠন করবে বলেছে যে ১৩ টা দেশের রাষ্ট্রদূত’ শিরোনামে এনটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম এনটিভির লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে এনটিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি এনটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির সূত্র অনুসন্ধানে দ্যা ডেইলি সান এর ওয়েবসাইটে গত ১৫ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, নরওয়ের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে জামায়াত আমিরের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্র ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।

অর্থাৎ, এই ছবিটির সঙ্গে ১৩ টি দেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে জামায়াত সরকার গঠন করবে শীর্ষক দাবির সাথে কোনো সম্পর্ক নেই।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ১৩ টি দেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে জামায়াত সরকার গঠন করবে শীর্ষক দাবিতে এনটিভির নামে প্রচারি এই ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: