আ.লীগ ও নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি,‘আওয়ামিলীগ নির্বাচনে না আসলে নির্বাচন বৈধ হবে না’ শিরোনামে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন  চুপ্পুকে উদ্ধৃত করে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামিলীগ নির্বাচনে না আসলে নির্বাচন বৈধ হবে না’ শিরোনামে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন  চুপ্পুকে উদ্ধৃত করে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতিপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৪ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘আওয়ামিলীগ নির্বাচনে না আসলে নির্বাচন বৈধ হবে না’ শিরোনামে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্ধৃত করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: