তারেক রহমানকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধৃত যমুনা টিভির ভুয়া ফটোকার্ড প্রচার

গত জানুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আমাদের জন্য তারেক রহমান তার মায়ের মুখটা দেখেছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমাদের জন্য তারেক রহমান তার মায়ের মুখটা দেখেছে” শীর্ষক মন্তব্য করেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। এমনকি যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেছে। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইন নকল করে প্রথমে আলোচিত দাবিটি একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়; যা পরবর্তীতে আসল খবর দাবিতে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ফেসবুক পেজেও এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেল এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘আশার আলো’ নামের ফেসবুক পেজে ২৭ জানুয়ারি প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে, সেখানেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

তারপর, ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

সুতরাং, আমাদের জন্য তারেক রহমান তার মায়ের মুখটা দেখেছে শীর্ষক মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: