টেকনাফে আর্জেন্টিনা ফ্যানদের মিলনমেলা ঘিরে টিটিএনের নামে ভুয়া ফটোকার্ড 

সম্প্রতি ‘টেকনাফ মেরিন ড্রাইভে আর্জেন্টিনা ফ্যানদের মিলনমেলায় সংগীতশিল্পী “ঈফতি”কে গোপনাঙ্গ টিপে দেওয়ার গুরুতর অভিযোগ’ ক্যাপশনে কক্সবাজারের স্থানীয় সংবাদমাধ্যম The Territorial News এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে The Territorial News কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, The Territorial News এর ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করে গণমাধ্যমটির নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ভুয়া পেজ থেকে ফটোকার্ডটি প্রচার করা হয়।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কক্সবাজারের স্থানীয় সংবাদমাধ্যম The Territorial News এর নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, The Territorial News এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও ফন্টের আকারে পার্থক্য দেখা যায়। তাছাড়া, গণমাধ্যমটির পক্ষ থেকেও একটি পোস্টে এই ফটোকার্ডটি ভুয়া বলে জানানো হয়।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘TTN-Territorialteknafnews.com’ নামের একটি ফেসবুক পেজে গতকাল প্রকাশিত একই ফটোকার্ড পাওয়া যায়। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, এটি মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত হচ্ছে। The Territorial News এর নাম ও লোগো নকল করে নিয়মিতই ভুয়া এই পেজটিতে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে।

ভুক্তভোগী সংগীতশিল্পী আকলিমা ইসলাম ইফতি জানিয়েছেন, তিনি এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবেন।

সুতরাং, ‘টেকনাফ মেরিন ড্রাইভে আর্জেন্টিনা ফ্যানদের মিলনমেলায় সংগীতশিল্পী “ঈফতি”কে গোপনাঙ্গ টিপে দেওয়ার গুরুতর অভিযোগ’ ক্যাপশনে The Territorial News এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: