জামায়াত ভাঙা ও জাতীয় ইসলামী মুভমেন্ট সংক্রান্ত দাবিতে আমার দেশ ও আরটিভির ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘জামায়াত ঘিরে ভাঙনের গুঞ্জন তীব্র; আলোচনায় ‘জাতীয় ইসলামী মুভমেন্ট’ শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশ ও আরটিভির ডিজাইন সংবলিত ফটোকার্ড প্রচার করা হয়েছে।

আরটিভির ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

আমার দেশের ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত ঘিরে ভাঙনের গুঞ্জন তীব্র; আলোচনায় ‘জাতীয় ইসলামী মুভমেন্ট’ শীর্ষক শিরোনামে আমার দেশ এবং আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশ এবং আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ভুয়া দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে আমার দেশ এবং আরটিভির লোগো রয়েছে। এছাড়া, দুইটি ফটোকার্ডই প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশ এবং আরটিভির ফেসবুক পেজে গত ১৯ জানুয়ারি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করতে দেখা যায়নি। এছাড়া, আমার দেশ ও আরটিভির ওয়েবসাইট (, ) এবং ইউটিউব চ্যানেলেও (, ) এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আমার দেশ এবং আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখা যায়, আমার দেশ এবং আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোতে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য অন্যান্য গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘জামায়াত ঘিরে ভাঙনের গুঞ্জন তীব্র; আলোচনায় ‘জাতীয় ইসলামী মুভমেন্ট’ শীর্ষক শিরোনামে আমার দেশ এবং আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।

তথ্যসূত্র

Share: